হোম > রাজধানী

জাতির প্রয়োজনেই জেনারেল ওসমানীর জীবন চর্চা করা প্রয়োজন: গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের জাতির প্রয়োজনেই জেনারেল এম এ জি ওসমানীর জীবন চর্চা করা প্রয়োজন। ‌ কারণ আমাদের দেশে তার মত গুণী মানুষের খুবই অভাব।

সোমবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেনারেল এম এ জি ওসমানীর ১০৭ তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সামনে আমরা যে সকল গুণী মানুষকে দেখি, তাদেরকেই আদর্শ হিসেবে গ্রহণ করি। ‌ শিশুরাও তাই করে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে জেনারেল এম এ জি ওসমানীর জীবনাদর্শ আরো বেশি আলোচনা করতে হবে।

বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এম. আজিজুর রহমান, বীর উত্তমের সভাপতিত্বে অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, বিচারপতি ড. মো. আবু তারিক, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর