হোম > রাজধানী

ফিদায়ে মিল্লাত একাডেমির পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

আলোকিত ভবিষ্যৎ গঠনে জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজধানীতে অবস্থিত ফিদায়ে মিল্লাত একাডেমির উদ্যোগে এক জমকালো পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, পাঠে অগ্রগতি, শৃঙ্খলা, কুরআন তিলাওয়াত ও আদর্শিক আচরণ বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রোস্টেশন সংলগ্ন ফিদায়ে মিল্লাত একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক ও ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামিয়া সুবহানিয়া তুরাগ, ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মহিউদ্দীন মাসুম বলেন, শুধু একাডেমিক শিক্ষায় নয়; আদর্শ, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়াই আমাদের লক্ষ্য। এই একাডেমি হবে দীন ও দুনিয়ার সংমিশ্রণভিত্তিক শিক্ষার আদর্শ মডেল।

অনুষ্ঠান শেষে বরেণ্য ওলামায়ে কেরাম ও শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়তের

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় ১০ দফা প্রস্তাব বিআইপির

বিমানবন্দরে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট-গৌরী ক্রিম-মদ জব্দ

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প