হোম > রাজধানী

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নজরুল-শরফ উদ্দিন

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভি সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং মহাসচিব পদে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

রাজধানীতে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। সভায় আগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদ জাহেদী, অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির কোশাধ্যক্ষ হয়েছেন অতিরিক্ত সচিব কানিজ মওলা।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ইকবাল আবদুল্লাহ হারুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, বিসিএস একাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুক, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভি সার্ভিস অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্লাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু পদে দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে যাওয়ায় নতুন কমিটি নির্বাচন করায় হয়।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার