হোম > রাজধানী

ডিএমপিতে নতুন ৪ থানার প্রস্তাব মন্ত্রণালয়ে

স্টাফ রিপোর্টার

দ্রুত সম্প্রসারিত ঢাকা মহানগরীতে নাগরিক নিরাপত্তা ও পুলিশি সেবা আরও কার্যকর করতে নতুন কয়েকটি থানা গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে প্রস্তাবিত চারটি নতুন থানার মধ্যে রায়েরবাজার থানার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নবনির্মিত খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীর জনসংখ্যা ও নগর বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে পুলিশি সেবার কাঠামোও পুনর্বিন্যাস করা হচ্ছে। বিভিন্ন থানার ওপর অতিরিক্ত চাপ কমিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতেই নতুন থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত রায়েরবাজার থানা ছাড়াও মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার অংশ নিয়ে আরও একটি নতুন থানা গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশবিশেষ নিয়ে ‘বসুন্ধরা থানা’ নামে নতুন একটি থানার প্রস্তাব করা হয়েছে। এছাড়া খিলগাঁও এলাকায়ও আরও একটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মো. সরওয়ার বলেন, রাজধানীর সম্প্রসারিত এলাকাগুলোতে দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে নতুন প্রশাসনিক কাঠামো জরুরি হয়ে উঠেছে। অনেক এলাকায় জনসংখ্যা, আবাসন প্রকল্প ও বাণিজ্যিক কার্যক্রম বেড়ে যাওয়ায় বিদ্যমান থানাগুলোর ওপর চাপও বাড়ছে। তিনি আরও জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও আশপাশের এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে আগাম পরিকল্পনার অংশ হিসেবে চারটি নতুন থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এএস

ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসনসহ ওলামা-মাশায়েখের পাঁচ দাবি

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ