হোম > রাজধানী

ধানমন্ডিতে পুলিশের সামনে ছিনতাইয়ের ভাইরাল ভিডিও নিয়ে যা বলছে পুলিশ

স্টাফ রিপোর্টার

চাপাতি ও ছিনতাই করা ব্যাগ নিয়ে পুলিশের সামনে দিয়ে হেটে যাচ্ছে ছিনতাইকারী

রাজধানীর ধানমন্ডি এলাকায় রাস্তার ফুটপাতে এক যুবক চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর এ বিষয়ে তৎপর হয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

শুক্রবার রাতে ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা আমার দেশকে বলেন, ভিডিওটির বিষয়ে খোঁজ নিচ্ছি। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা অর্থাৎ রাসেল স্কয়ার এলাকায় যার ব্যাগ নিয়ে গেছে, সেই ব্যক্তির খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। না পেলে পুলিশ নিজেই আইনানুগ ব্যবস্থা নেবে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবককে চাপাতি ধরে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। এ সময় রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে কিছু মানুষ দাঁড়িয়ে দেখছিলেন। কিন্তু প্রতিরোধে কেউ এগিয়ে আসেননি।

তালাবদ্ধ ঘরে কম্বল পেঁচানো লাশ, স্বামী পলাতক

মামুনুল হকের সঙ্গে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সাক্ষাৎ

ঢাকায় মনোরেল করিডর উন্নয়নের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

সরকার মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: হাবিবুর রশিদ

ডা. ইব্রাহিমের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত: সালেহউদ্দিন

ইসরাইলে কাদিয়ানী মহাসম্মেলনে ইহুদিদের ঢলে তাদের আসল রূপ প্রকাশিত হয়েছে

বোরকা পরে সেবাগ্রহীতা বেশে ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫