হোম > রাজধানী

মালিবাগের হোসাফ শপিং কমপ্লেক্সে আগুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর মালিবাগে হোসাফ শপিং কমপ্লেক্সে এসি বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রচণ্ড ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার দুপুর ১টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই শপিং মলের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

জানা গেছে, ভবনের দুটো সিঁড়ির একটিতে বিভিন্ন দোকানের মালামাল মজুদ করে রাখা ছিল। এসির বাইরের অংশও রাখা হয়েছে ওই সিঁড়িতে, সেখানেই এসি থেকে আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার পর দ্রুতই শপিং মলে থাকা লোকজন নিচে নেমে আসে। ভেতরে ধোয়া সৃষ্টি হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য।

১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫৫

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, আটক ১

৫ ওয়াক্ত নামাজ পড়ায় কিশোরদের সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজউকের কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আস্তে আস্তে ফাঁকা হচ্ছে ঢাকা

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন