হোম > রাজধানী

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ১২

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার কাছে ৭ দফা দাবি বাস্তবায়নের স্মারকলিপি প্রদানের পর রাজধানীর কাকরাইল এলাকায় সড়ক অবরোধ করায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করার তথ্য পেয়েছে আমার দেশ।

বুধবার দুপুরে আন্দোলনকারীরা আইডিইবি ভবন থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে মগবাজারে গেলে পুলিশি বাধায় পড়ে। এরপর ১০ সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়।

এদিকে আন্দোলনকারী অন্যরা কাকরাইল মোড় অবরোধ করে রাখে। ফলে পুলিশ লাঠিচার্জ ও আটক করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে সড়ক ফাঁকা করে।

সংগ্রাম পরিষদের নেতারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর