হোম > রাজধানী

বিআরটিএতে আনসারের অভিযানে আটক ৫ দালাল

বিশেষ প্রতিনিধি

বিআরটিএতে আনসারের অভিযানে আটক ৫ দালাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে পরিচালিত দালালবিরোধী অভিযানে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার দুপুরে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে বিআরটিএ কার্যালয়ের অভ্যন্তরে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া দায়িত্ব পালন করেন।

উল্লেখ, সরকারি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থেকে দায়িত্ব পালন করে আসছেন।

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে চার বাসে আগুন

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান

রামপুরায় মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

২০ বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি জিনজিরা হাসপাতালে