হোম > রাজধানী

দুস্থদের মাঝে খাবার বিতরণ ঢাকা কলেজ ছাত্রশিবিরের

ইমরান হোসাইন

সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত অর্ধ রাতের পর রাজধানীর ধানমণ্ডি এলাকায় প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।  

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সিরাতুন্নবী (সা.)-এর প্রকৃত শিক্ষা কেবল আলোচনাসভায় নয়, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে বাস্তবায়িত হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশ ইসলামী শিবির ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক সাইমুন ইসলাম সানি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। তার সেই আদর্শকে ধারণ করেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিরাতুন্নবী (সা.)-এর মাহাত্ম্য কেবল অনুষ্ঠান বা আলোচনা নয়, বরং মানব কল্যাণে কাজ করার মধ্য দিয়েই প্রতিফলিত হওয়া উচিত। রাসুল (সা.) এর জীবনাদর্শ আমাদের জন্য ত্যাগ, ভালোবাসা ও মানবসেবার শিক্ষা বহন করে। আমরা চাই, এই শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে। তাই ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ