হোম > রাজধানী

‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মিছিল, পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে প্রকল্পে কর্মরত কর্মীরা রাস্তায় বসে পড়েন। রোববার সকাল সাড়ে ১০টার পর প্রেসক্লাব থেকে যমুনার উদ্দেশ্যে রওনা দেন তারা। কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেয়ার পর সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

গত ২৮ মে সকাল থেকে ৪ দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।

আন্দোলনকারীদের আগে চার দফা দাবি থাকলেও বর্তমানে তা দুই দফায় সীমাবদ্ধ করা হয়েছে। দফা দুটি হলো— প্রকল্পে কর্মরত সকল জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮