হোম > রাজধানী

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) 'অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' এর আওতায় রাজধানীর ১০টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সূত্রাপুর থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ৪ জন, খিলগাঁও থেকে ৩ জন, হাজারীবাগ থেকে ১ জন, আদাবর থেকে ১ জন, কলাবাগান থেকে ১ জন, যাত্রাবাড়ী থেকে ৫ জন, দক্ষিণখান থেকে ২ জন, শাহবাগ থেকে ১ জন এবং বনানী থানা থেকে ১ জনকে আটক করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিটি থানা নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ ও সংবেদনশীল স্থানে তল্লাশি কার্যক্রম চালায়।

গ্রেপ্তারকৃত সকলকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার