হোম > রাজধানী

পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ঘুস-দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার

ঘুস ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান ও সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক উপ-পরিদর্শক মাহাবুব হোসেন।

গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, নিয়মমাফিক তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের কাছে কোনো তথ্য এলে তা অনুসন্ধান করা হয়।

প্রসঙ্গত, গণহত্যার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার শাসনামলে দায়িত্বে থাকা দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অপকর্ম সামনে আসতে থাকে।

পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এসবিপ্রধান মনিরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন-অর-রশীদসহ একাধিক পুলিশ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করে পুলিশ ও দুদক। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দুদক।

১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫৫

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, আটক ১

৫ ওয়াক্ত নামাজ পড়ায় কিশোরদের সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজউকের কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আস্তে আস্তে ফাঁকা হচ্ছে ঢাকা

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন