হোম > রাজধানী

রাজধানীতে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আতিকুর রহমান নগরী

রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চার তলা ভবনের তিন তলায় লাগা আগুন ১৬ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১৬ মিনিটের চেষ্টায় ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, ওই আবাসিক ভবনের পাশেই একটি মার্কেট রয়েছে। চার তলাবিশিষ্ট ভবনের তিন তলায় আগুন লেগেছিল। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫৫

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, আটক ১

৫ ওয়াক্ত নামাজ পড়ায় কিশোরদের সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজউকের কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আস্তে আস্তে ফাঁকা হচ্ছে ঢাকা

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন