হোম > রাজধানী

রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আতিকুর রহমান নগরী

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানা পুলিশ ঘাতক গাড়িটিকে জব্দ করেছে।

নিহতরা হলেন ইরাম দেওয়ান (২৬)। তিনি বেসরকারি আইএইউবির ছাত্র ছিলেন। আরেকজন তপু আহম্মেদ (২৫)। তিনি ইউআইইউ এর অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম