হোম > রাজধানী

আত্মপ্রকাশ করলো ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউটিএল’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠানে এ সংগঠনের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে।

‘জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা’- এই চার মূলনীতিকে ধারণ করে গঠিত হয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সংগঠনটি জানিয়েছে, একাডেমিক স্বাধীনতা, গবেষণায় উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস এবং জাতীয় উন্নয়নে শিক্ষকদের গঠনমূলক ভূমিকা নিশ্চিত করাই হবে ইউটিএলের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের ‘স্পিরিট’ বা চেতনা ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথসহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, ডিন, অধ্যাপক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহীদ পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নেন।

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম