হোম > রাজধানী

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে ঢাকায় যুব পদযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে একটি বর্ণাঢ্য যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইএসএসইউপি) বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় রমনা পার্কের স্টার গেট (মৎস্য ভবন গেটের সামনে) থেকে পদযাত্রা শুরু হয়ে ওসমানী উদ্যান সড়ক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল গেটে গিয়ে শেষ হয়। এতে শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের মাদকাসক্তি থেকে সুরক্ষা এবং প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রম সম্প্রসারণের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তারা বলেন, মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পদযাত্রা শেষে অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় অংশ নেন, যা ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদক প্রতিরোধে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের সম্পৃক্ততাকে মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে আইএসএসইউপি বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথভাবে টি-শার্ট, ক্যাপ ও লিফলেটসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারসামগ্রী বিতরণ করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিকিৎসকের ওপর হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নারীদের মাদকাসক্তি চিকিৎসায় বিশেষায়িত প্রশিক্ষণ শুরু

ট্রাফিক সার্জেন্টের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকারী আটক

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫

রাজনৈতিক সহিংসতায় ৭৯ জনের মৃত্যু, গণপিটুনিতে ৫২

৩১৯ কেজি নিষিদ্ধ ক্রিমসহ শাহজালালে বিপুল চালান আটক

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার, মামলা ৫২

বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

বিদ্যুৎ সংকটের দায় রিকশাশ্রমিকদের ওপর চাপানো হচ্ছে: সাইফুল হক