হোম > রাজধানী

ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে হেলে পড়েছে ৬ তলা ভবন

আতিকুর রহমান নগরী

রাজধানীর আরমানিটোলায় একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। তবে ভবনের ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ভবনটি হেলে পড়ে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন ভবনের বাসিন্দারা তাড়াহুড়ো করে রাস্তায় বের হয়ে আসেন।

এদিকে, পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল৷

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ