হোম > রাজধানী

ভারতের বর্বরতার প্রতিবাদে আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নদীতে নিক্ষেপ

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যা করে লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে বিএসএফ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

বিষয়টিকে ভারতের বর্বরতা আখ্যা দিয়ে এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে নেতারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদের আবার নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। এর প্রতিবাদে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকিরের সভাপতিত্বে বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেনÑঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমেÑমুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আবদুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ