হোম > রাজধানী

সাঈদ খোকন ও পরিবারের ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং পরিবারের সদস্য জাবেদ আহমেদ ও ফাতেমা খাতুনের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আদালতে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, সাঈদ খোকনসহ পরিবারের অভিযুক্ত ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন হয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা আছে। এসব অর্থ বেহাত হলে সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণ করা আইনগতভাবে কষ্টসাধ্য হয়ে পড়বে। এসব কারণে তার ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত সাঈদ খোকন সহ তার পরিবারে ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এমএস

ঢাকা বাঁচাও থেকে বহিষ্কার সোহানী শিফা, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, একসঙ্গে ৭০ হাফেজকে সংবর্ধনা

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া