হোম > রাজধানী

ষষ্ঠ আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২০ নভেম্বর

স্টাফ রিপোর্টার

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক কিরাত সম্মেলন। ২০ নভেম্বর থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‎বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের লাইব্রেরির কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাসচিব সাদ সাইফুল্লাহ মাদানী।

সাইফুল্লাহ বলেন, পবিত্র কোরআনের অমৃত বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। প্রতিবছরের মতো এবারও কোরআনুল কারিম তিলাওয়াত, প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।

‎তিনি জানান, আগামী ২০ নভেম্বর বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মহাসম্মেলন। এতে অংশ নেবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত কারিগণ। ইতোমধ্যে ইরান, মিশর, সৌদি আরব, পাকিস্তান, ইংল্যান্ড ও ভারত থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

‎সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগীরা ইতোমধ্যে দেশে–বিদেশে অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আ ফ ম খালিদ হোসাইন। এছাড়াও দেশের শীর্ষ আলেম–ওলামা, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, জাতীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

‎সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংস্থাটির অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ জাব্বার, দপ্তর সম্পাদক মাওলানা নোমান তাফহীম প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ