হোম > রাজধানী

কেরানীগঞ্জ ও দক্ষিণখানে রাজউকের পৃথক উচ্ছেদ অভিযান

ঢাবি সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জের ভাংনা ও দক্ষিণখানের কাওলা মাদরাসা রোড এলাকায় পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই এলাকায় পৃথক এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ও বেলায়েত হোসেন।

এসময় সর্বমোট এক লাখ টাকা জরিমানা ও ১০টি বৈদ্যুতিক মিটার জব্দ করে রাজউকের মোবাইল কোর্ট। রাজউকের পক্ষ থেকে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে রাজউক জোন ৭/২ এর আওতাধীন কেরানীগঞ্জের শুভাঢ্যা মৌজার ভাংনা এলাকায় ৬টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এছাড়াও ভবনসমূহের রাজউক অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়।

অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে রাজউকের আওতাধীন দক্ষিণখানের কাওলা মাদরাসা রোড এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট সাতটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে সাতটি মিটার জব্দ করা হয় ও সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া