হোম > রাজধানী

নিরাপত্তার দাবিতে কর্মবিরতে সলিমুল্লাহ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার

হাসপাতাল এড়িয়ায় নৃশংসা হত্যার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। রোববার সার্বক্ষণিক নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেছেন প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসকেরা। আগামী দুদিন একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। তবে এই সময়ে জরুরি সেবা চালু থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রোববার এক জরুরি সভায় ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) ব্যানারে এমন সিদ্ধান্ত নেন নেওয়া হয়।

ইন্টার্ন চিকিৎসকদের পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিদ্যমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে নিরাপদ ক্যাম্পাস, হল ও কর্মপরিবেশের দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমরা ইন্টার্ন চিকিৎসকরা একদিনের কর্মবিরতিতে আছি। ঘটে যাওয়া এমন ভয়ংকর, বর্বরোচিত, নৃশংস হত্যাকান্ডের পর আমরা ইন্টার্ন চিকিৎসকরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই সমস্যা সমাধানে দৃশ্যমান কিছু ব্যবস্থা গ্রহণ করা হলেও হাসপাতাল এখনো সম্পূর্ণ নিরাপদ নয়। এমন ইস্যুতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণে ধীরগতিতায় আমরা আশাহত, চিন্তিত। হাসপাতালে বহিরাগতদের আগমন, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক প্রোগ্রামের কারণে ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোম ও মঙ্গলবার কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগের সব ধরনের সেবা চালু থাকবে। পাশাপাশি নিরাপত্তা ঘাটতি পূরণে কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে।

মিডফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, ‘সাম্প্রতি ঘটনায় নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এজন্য গতকাল শনিবারই এক জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই যেসব দাবি জানানো হয়েছিল, কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য নতুন করে আজকের সভায় আগামী দুদিন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

শাহজালালে সড়ক দুর্ঘটনা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

১১২ বছরের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই কমিটি গঠন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ডামের ডিআইসির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

ধানমন্ডিতে দিনের আলোয় ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ৩