হোম > রাজধানী

অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ দীর্ঘ ৩৪ বছরের বেশী সময়ের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় অতিরিক্ত আইজি একেএম আওলাদ হোসেন, খন্দকার রফিকুল ইসলাম, এসবি প্রধান গোলাম রসুল, কাজী ফজলুর রহমানসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক সম্পর্কে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, সরদার তমিজউদ্দীন আহমেদ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

বিদায়ী অতিরিক্ত আইজি তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া কামনা করেন।

সরদার তমিজউদ্দীন আহমেদ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঝালকাঠি ও মাদারীপুর জেলার পুলিশ সুপার ছিলেন। অতিরিক্ত আইজি হিসেবে তিনি রেলওয়ে পুলিশের প্রধান ছিলেন ।

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন