হোম > রাজধানী

আগুনে দগ্ধ আইমানও চলে গেলো

মাইলস্টোন ট্র্যাজেডি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে আরো এক শিক্ষার্থী মারা গেছে। আইমান নামের ১০ বছর বয়সী এ শিশুটিও দগ্ধ হয়েছিল। শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে।’

এ নিয়ে ওই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন তলায়। এতে শিক্ষার্থী ও কর্মচারীসহ বহু মানুষ হতাহত হন। এখনো অন্তত ৫০ জন দগ্ধ অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দেশের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। হতাহত পরিবারগুলো চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য সরকারের আশু সহায়তা কামনা করছেন।

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

ট্রান্সজেন্ডার প্রচারের আহ্বান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী: মাওলানা রাব্বানী

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, তদন্তের দাবি এইচআরএসএসের

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

সোহরাওয়ার্দী উদ্যানের ইসলাহী ইজতেমা সফল করার আহ্বান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের