হোম > রাজধানী

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে বার্ন ইনস্টিটিউটে ৪ জনের অবস্থা গুরুতর

বাসস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর দগ্ধ অবস্থায় ৩৬ জন এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকিদের মধ্যে চারজন মেডিকেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন, ছয় জন ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ), আট জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে (পিওডব্লিউ) এবং ১৪ জন ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসাধীন।

বিমান দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউট মোট ৫৬ জন পোড়া রোগীর চিকিৎসা করেছে। তাদের মধ্যে ১৭ জন এখন পর্যন্ত ইনস্টিটিউটে মারা গেছেন এবং দুই জনের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একজন রোগীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রী রাফসি আক্তার রাফিয়া (১২) এবং আয়ান খানকে (১২) শনিবার বিকেলে বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজধানীতে ছিনতাইকারীদের দাপট, বাড়ছে উদ্বেগ

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ