হোম > রাজধানী

হাসপাতাল থেকে নাতিকে নিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নানা নিহত

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নাতিকে নিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর কোতোয়ালি থানার তাঁতীবাজার মোড়ে গাড়ির ধাক্কায় অটোরিকশা উল্টে মুসলিম মিয়া (৫৫) নামে এক নানা নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে আবুল কাশেম জানান, তার বোন সোনিয়ার ১৯ মাসের শিশু হাসানকে অসুস্থতার কারণে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ দুপুরে ভাগ্নে হাসানকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাবা তাদের নিয়ে দুপুরে ব্যাটারি চালিত রিকশায় নিয়ে ড্রাইভারের পাশে বসে কেরানীগঞ্জের বাসার দিকে যাচ্ছিলেন। তাঁতীবাজার মোড়ে দ্রুতগতির অজ্ঞাত প্রাইভেট গাড়ি ধাক্কা দিলে রিকশাটি উল্টে গিয়ে রাস্তায় ছিটকে চাপা পড়ে গুরুতর আহত হন তার বাবা মুসলিম। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেল আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের মেয়ে ও নাতি সুস্থ আছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত মুসলিম দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুরের বাসিন্দা মো. মোবারক মিয়ার ছেলে।

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

শাপলা স্মৃতি সংসদের ‘শাপলা কর্নার’ পরিদর্শন করলেন মাওলানা মাহফুজুল হক

মক্কায় হামলার অপচেষ্টার নিন্দা তাহাফফুজে খতমে নবুওয়তের

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

রাতের সড়কে থেমে গেল শিক্ষিকা তিশার জীবন

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান