হোম > রাজধানী

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার

রাজধানীতে গৃহকর্মী দ্বারা সংঘটিত অপরাধ প্রতিরোধে ঢাকাবাসীকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার মোহাম্মদপুর এলাকায় গৃহকর্মীর হাতে চাঞ্চল্যকর জোড়াখুনের ঘটনার পর এ নির্দেশনা দেন তিনি। পূর্বেও গৃহকর্মী পরিচয়ে বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। সামান্য অসতর্কতা অনেক সময় বড় ধরনের অপরাধের সুযোগ তৈরি করে।

এ অবস্থায় গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্তত দুইজন শনাক্তকারী নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সচেতনতা ও সঠিক তথ্য সংগ্রহই অপরাধ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণসহ নাগরিকদের তথ্য যাচাই-বাছাইয়ে পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বানও পুনর্ব্যক্ত করা হয়।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২