হোম > রাজধানী

উইলস লিটল ফ্লাওয়ার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর বড় মগবাজার এলাকার ভাড়া বাসা থেকে মোছা. শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

পরিবারের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগীর বাবার দাবি, তার মেয়ের কিছুটা মানসিক সমস্যা ছিল। সেই সমস্যা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই ওই ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময়

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু