হোম > রাজধানী

দুই গ্রুপের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ মিনহাজ (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মো. শামীম জানান, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। গত দুইদিন আগে কিং মাহফুজ নামের তানজিল নামে এক ছোট ভাইকে মারধর করে। মঙ্গলবার এ বিষয় নিয়ে সবাই মিলে মিউচুয়ালের কথা ছিল। কিন্তু ওই সময় কিং মাহফুজ মিনহাজকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মিনহাজের গ্রামে বাড়ি বি-বাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার এলাকার হাফেজ কারি রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে রায়েরবাগ পলাশপুর ৪ নম্বর গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সেক্রেটারি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার