হোম > রাজধানী

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় সৎছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মোহাম্মদ রুবেল (৪৯) নামের বড় ভাই নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুবেলের ছেলে মোহাম্মদ অনিক জানান, মতিঝিল ফকিরাপুলে কাঁচাবাজার কোমর গলি ভিতরে আমার সৎ চাচা রনি আমার বাবাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওদিয়া এলাকার আব্দুল আজিজে সন্তান। আমার বাবা ব্যাটারিচালিত রিকশাচালক। আমরা দুই বোন এক ভাই। আমার বাবা সাত বছর সৌদিতে ছিল। পাঁচ বছর হয় বাংলাদেশে আসে। আসার পর থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গাওদিয়া থাকে ও ব্যাটারিচালিত রিকশা চালায়। পারিবারিক সমস্যা নিয়ে ঝগড়া হয় তার জেরে আমার বাবাকে চাচা হত্যা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত