হোম > রাজধানী

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইকসাস

স্টাফ রিপোর্টার

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামিক কাউন্সিল ফর সোশ্যাল এডভান্সমেন্ট অ্যান্ড জাস্টিস (ইকসাস)। সংগঠনটির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সরকারের নেতৃত্বে মঙ্গলবার প্রায় অর্ধশত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক হামিদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি টিম এই কার্যক্রমে অংশ নেন। এ সময় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ ইত্যা‌দি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সহায়তা, যদিও কিছুটা হলেও ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চাহিদা পূরণ করতে সক্ষম, তবে এর পরিমাণ প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এজন্য ইকসাস কর্তৃপক্ষ সমাজের বাকি অংশের কাছে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানিয়েছে। বিশেষত, যারা মানবিক কারণে এমন দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়াতে পারেন, তাদেরকে আরও সাহায্য করার অনুরোধ জানানো হয়েছে।

ইকসাসের চেয়ারম্যান অধ্যাপক আ খ ম ইউনুস বলেন, 'মানবতার পক্ষে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে যাঁরা সহায়তা দিতে সক্ষম, তাঁদের সামনে এগিয়ে এসে এই দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আমাদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। একে অন্যকে সহায়তা করলেই আমরা বৃহত্তর পরিবর্তন আনতে সক্ষম হব।'

ত্রাণ বিতরণ শেষে বস্তিবাসীর সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩

ঢামেক এলাকায় ফুটপাতে উচ্ছেদে অভিযান

নারী সেজে বন্ধুত্বের মাধ্যমে ধর্ষণই ছিল রাব্বির নেশা, অবশেষে গ্রেপ্তার

ঢামেকের ফুটপাতে নান্দনিকতার ছোঁয়া

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার

দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত ১০

রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনায় আহত একাধিক শিক্ষার্থী

ব্যতিক্রমী আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নববর্ষ উৎসব

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে