হোম > রাজধানী

খালেদা জিয়ার মৃত্যুতে পল্লীশ্রী সংগঠনের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে পল্লীশ্রী সংগঠন। বুধবার সংগঠনের নির্বাহী পরিচালক শামিম আরা বেগম সাক্ষরিত গণমাধ্যমে এ শোক বার্তা পাঠানো হয়।

শোক বার্তায় বলা হয়, পল্লীশ্রী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রয়াত বেগম তৈয়বা মজুমদার-এর কনিষ্ঠ কন্যা বাংলাদেশের সর্বপ্রথম ও তিন বারের নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পল্লীশ্রী পরিবার গভীরভাবে শোকাহত।পাশাপশি তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।

এসময় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এছাড়া, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম বাংলাদেশের মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত