হোম > রাজধানী

৫ লাখ টাকাসহ চাকরি পাচ্ছে মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার

স্টাফ রিপোর্টার

মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে মেট্রোরেলে চাকরির দেওয়া হবে।

এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান।

নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করব।

এদিন মেট্রোরেলের ফার্মগেট এলাকার একটি পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ

এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

মহাখালী সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪