হোম > রাজধানী

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরা মীরপাড়ায় রমজান পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বোরহান উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা মিরপাড়া শিকদার পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বাসটি আটক করে। তবে ঘটনার পর চালক পালিয়ে যায়।

মৃতের স্ত্রীর বড় ভাই সোহেল বলেন, বোরহান উদ্দিন একটি বরফ ও ককশিট ফ্যাক্টরির পিকআপ চালক ছিলেন। রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে মীরপাড়া সিকদার পাম্পের সামনে রাস্তায় দ্রুতগতির রমজান পরিবহনের বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। মোটরসাইকেলে তার সাথে আরেকজন ছিলেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের নাম জানা যায়নি। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. সোহেল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত বোরহান উদ্দিন ডেমরার শুকনা ট্যাংরার বাসিন্দা শফর উদ্দিনের ছেলে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২