হোম > রাজধানী

শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ কররেও কোন সাড়া মিলেনি।

গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের দুই দিনের রিমান্ড

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পাঠালেন ডিসি

উত্তরখানে বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

যৌন নিপীড়নে জিরো টলারেন্স, অভিযোগের নামে মব জাস্টিস নয়: আশরাফ মাহদী