হোম > রাজধানী

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ এক নারী আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর ১৩ বছরের ছেলে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেমরা সেতুতে গাউছিয়া পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম (৩৮) এবং আরোহী সাবিহা চৌধুরী (৪৫)। আহত সাবিহার ছেলে সিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সাবিহা চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রূপগঞ্জ উপজেলার কামালনগর গ্রামে। স্বামী আলমগীরের সঙ্গে তিনি মতিঝিল এজীবী কলোনিতে বসবাস করতেন।

নিহত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম সাবিহার অফিস সহকর্মী ছিলেন। তিনি জামালপুর জেলার শরিষা বাড়ি থানার দোয়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া ও সিএনজি চালক মনির হোসেন বলেন, ডেমরা সেতুতে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মৃত্যুবরণ করে। আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হলে সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করা হয়।

সাবিহার সহকর্মী রাশিদা খাতুন জানান, জমি দেখার উদ্দেশ্যে সাবিহা ও তার ছেলে জাহাঙ্গীরের মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শিমরাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত

তেজগাঁও প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

১৭-২৩ মার্চ মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ: ডিএমপির নির্দেশনা

রাজধানীতে দূরপাল্লার বাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ফেব্রুয়ারিতে ডিএমপির সেরা তেজগাঁও বিভাগ, শ্রেষ্ঠ থানা মোহাম্মদপুর

মারা গেছেন চিকিৎসাধীন রিয়া, প্রাণহানি বেড়ে ৩

অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

রাজধানীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে খুন

মতিঝিল আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন রওশন জাহান

ডিএনসিসি এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু