হোম > রাজধানী

এবার ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে মিষ্টি বিতরণ

আতিকুর রহমান নগরী

এবার ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে মিষ্টি বিতরণ করেছে এক দল যুবক। মিষ্টি বিতরণকারীদের একজন বলেন, আজকে জাতীয় নাজাত দিবস উপলক্ষে আমরা এই মিষ্টি বিতরণ করছি। শুক্রবার বিকেলে বেশ কিছু তরুণ এই মিষ্টি বিতরণ করেন।

একজন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে এ জাতি প্রথমবার মুক্তি পেয়েছে। আর ২৪ সালে হাসিনাকে বিদায় করার মাধ্যমে এই জাতি দ্বিতীয়বার মুক্তি পেয়েছে।

এছড়াও ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির সামনে মেজর (অবসরপ্রাপ্ত) শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার রাত থেকেই ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে দেওয়ার বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে কোনো যানবাহন চলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে সেখানে উৎসুক লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক নারীকে ফেরত পাঠিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় ওই নারীর। রাজধানীর একটি এলাকার বাসিন্দা এই নারী নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী পরিচয় দেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই