হোম > রাজধানী

আজ সিংগাপুর থেকে আগত চিকিৎসকদের প্রেস ব্রিফিং

ডেস্ক রিপোর্ট

বেষম্যবিরোধী ছাত্রদের রাতে রাস্তা অবরোধ (ছবি সংগৃহীত)

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সিংগাপুর থেকে আগত চিকিৎসকদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার (ফেব্রুয়ারি ০২) বিকাল ৪.৩০ মিনিটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ছাড়াও আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শতাধিক ব্যক্তি রাস্তা অবরোধ করে।

রাস্তায় শুয়ে ও লাঠি ভর করে দাবি আদায়ে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের রাস্তায় নেমে আসায় আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোড হয়ে যান চলাচল বন্ধ ছিল।

মধ্য আষাঢ়ে রাজধানীতে বৃষ্টি, কমছে তাপমাত্রা

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা