হোম > রাজধানী

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদানের আহ্বান

আতিকুর রহমান নগরী

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের বাঁচাতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বনশ্রীর এফ ব্লক প্রধান সড়কে অবস্থিত কসমো স্কুল এন্ড কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে দেশের যেকোনো নাগরিককে এগিয়ে আসার জন্য উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে। কসমো স্কুলের আয়োজনে রক্তদান সংগ্রহে সহযোগিতায় রয়েছে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

গত সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩০ জনের বেশি মৃত্যুবরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ অর্ধশতাধিক মানুষ।

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

ঐতিহ্যের গল্পে শেষ ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও