হোম > রাজধানী

ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ল

আমার দেশ অনলাইন

রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। রোববার থেকে নতুন এ বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে।

ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটির’ ১৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।

মামুনুল হকের ‘জুলাই কেন আমাদের লড়াই’ নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

মতিঝিলে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৮৩

রাস্তা দখলমুক্তকরণ ও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির অভিযান

স্পিড ব্রেকারে ঝাঁকুনি, লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময়