হোম > রাজধানী

সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঢাকার গ‍্যাস বিতরণের পাইপলাইনে দুই সপ্তাহের মধ‍্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ব ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ হয়েছে। এ ঘটনায় উত্তরার মূল পাইপলাইনে গ্যাস সরবরাহ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্বটি প্রতিস্থাপনের কাজ চলছে। একই সঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভাল্ব গ‍্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজে ব‍্যবহৃত হয়। এটি পাইপলাইনের বিভিন্ন পয়েন্টে থাকে। এর আগে গত ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ‍্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্ব ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। ওই দিন রাতে নতুন ভাল্ব বসানোর পর আবার গ‍্যাস সরবরাহ চালু করা হয়।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি