হোম > রাজধানী

মেট্রোরেলে মাংস পরিবহনে বিধিনিষেধ আরোপ

ঢাবি সংবাদদাতা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার একদিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে ফের মেট্রোরেল চলাচল করছে। তবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ডিএমটিসিএল।

রোববার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। তবে আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

গত মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে। কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনে প্রবেশ আটকে দেওয়া হবে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতেও বলা হয়েছে।

ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি

ডেমরায় একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

সংস্কৃতিচর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

পিচ্চি হেলারের সঙ্গে গরুর হাট নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যার দাবি পরিবারের

গড় আয়ু বাড়লেও প্রবীণদের নিয়ে সচেতনতা বাড়েনি

স্মার্ট পুলিশিংয়ের পথে ডিএমপি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ৯ ডিজিটাল সেবার যাত্রা

পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত