হোম > রাজধানী

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। মো. সজীব গাজী (২৭) ২। মো. রাজন (৩০) ৩। মো. সোহেল (৩০) ৪। মো. জসিম (২৪) ৫। মো. মামুন (২৪) ৬। মো. ইব্রাহিম (২৩) ও ৭। মোঃ রবিন (২০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে সাত জন ডাকাতকে গ্রেপ্তার করে ডিবির একটি চৌকস টিম। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ