রাজধানীর কেরাণীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় একজন পুরুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। সাহায্যে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।