হোম > রাজধানী

আটক রিকশা চালককে হত্যা মামলার আসামি করা হয়নি : ডিএমপি

স্টাফ রিপোর্টার

গত ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক আজিজুর রহমানকে (২৭) হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। ১৫ আগস্ট ধানমন্ডি- ৩২ এলাকা থেকে মো. আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়। তাকে যে মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।

তালাবদ্ধ ঘরে কম্বল পেঁচানো লাশ, স্বামী পলাতক

মামুনুল হকের সঙ্গে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সাক্ষাৎ

ঢাকায় মনোরেল করিডর উন্নয়নের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

সরকার মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: হাবিবুর রশিদ

ডা. ইব্রাহিমের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত: সালেহউদ্দিন

ইসরাইলে কাদিয়ানী মহাসম্মেলনে ইহুদিদের ঢলে তাদের আসল রূপ প্রকাশিত হয়েছে

বোরকা পরে সেবাগ্রহীতা বেশে ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫