হোম > রাজধানী

শাপলার শহীদদের খুনিদের দ্রুত বিচার করতে হবে: হেফাজত পল্টন জোন

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে নির্মম ঘটনায় শহীদদের স্মরণে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোন। একইসঙ্গে ওই ঘটনায় জড়িত সকল খুনি ও দোষীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় জোর দাবি জানানো হয়েছে।

সোমবার বাদ মাগরিব রাজধানীর পল্টনে জোন কার্যালয়ে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।

হেফাজত পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আল মাস‌উদ খান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাখদুম ও মাওলানা আবদুল্লাহ রাসেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি জুবায়ের রশিদ।

বক্তারা বলেন, একটি সভ্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো নাগরিকের প্রাণহানি অবিচার ও দমন-পীড়নের মাধ্যমে ঘটতে পারে না। শাপলার এই ঘটনা শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। তাই সত্য উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাই আইনের আওতায় আনতে, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে জোর দাবি জানান।

তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠাই পারে শহীদদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান জানাতে। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায় একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।

এএস

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক