হোম > রাজধানী

শান্তি চুক্তি ভেঙে ফের দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

এ সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক 'শান্তিচুক্তি' হয়। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেন তারা।

এর আগে ২ ডিসেম্বর কলেজ দুইটির কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে গন্তব্য স্থানে যাচ্ছিল। যাওয়ার সময় বাসের ভিতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিতে আসলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিরাপদ সড়ক আন্দোলনের মহাসচিব

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন