হোম > রাজধানী

ঢামেকে এক কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. সোহেল নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সাদেকুল হোসেনসহ কয়েক তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৫৫মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, সোহেল খিলগাঁও থানার একটি মাদক মামলায় বন্দী ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুল মালেক, তার বাসা ছিল রাজধানীর খিলগাঁও ঠেকপাড়া মাতব্বর বাড়ি গলি ত্রিমোহনী এলাকায়।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২