হোম > রাজধানী

সৌদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

সৌদি এয়ারলাইন্সের পরিচালনায় এবার বাংলাদেশ থেকে ৮০টি ফ্লাইটের মাধ্যমে পবিত্র হজ পালনে মক্কা ও মদিনায় যাবে ৩০ হাজারেরও বেশি হজযাত্রী। সোমবার হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।

এ বছর ৩৯৮ জন হজযাত্রী নিয়ে ১ম ফ্লাইট পরিচালনাকারী রাজকীয় সৌদি এয়ারলাইন্স এ বছর ৮০টি ফ্লাইটে ৩০ হাজার ৪৮৫ জন যাত্রী পবিত্র নগরী মক্কা এবং মদিনায় নিয়ে যাবে।

সৌদিয়া এয়ারলাইন্স ও প্রতিষ্ঠানটির মনোনীত জিএসএ ইউনাইটেড লিংকের আয়োজনে হজ ফ্লাইট ২০২৫ উদ্‌বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুলাজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, সৌদিয়া এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার সামী এম আল গাদি এবং সৌদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিংকের এমডি আহমেদ ইউসুফ ওয়ালিদ।

এমএস

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া