হোম > রাজধানী

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার

কারিগরি শিক্ষার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে: নূরুল ইসলাম

শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গেন্ডারিয়ায় বিশেষ অভিযানে আটক ২৮

মাকসুদা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭৭

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার